অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগের তৃতীয় বিভাগের ম্যাচে। ঘটনার জন্ম দিয়েছেন গ্যারেথ মর্গ্যান। তার কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। কারণ এভাবে শেষ ওভারের ছয় বলে ছ'টি উইকেট নিয়ে কোনও বোলার এর আগে ম্যাচ জোততে পারেননি। যদিও অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ছয় উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম নয়। অতীতে এক ওভারে ছ'টি উইকেট নেওয়ার নজির আছে। ২০১৭ সালের জানুয়ারিতে এক ওভারে অ্যালেড ক্যারি ছ'টি উইকেট নিয়েছিলেন। কিন্তু সেটা এভাবে ম্যাচের জয়-পরাজয় নির্ধারক ছিল না।
শনিবার কারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল মুদগিরাবা।
সেই রান তাড়া করতে নেমে ভালো জায়গায় ছিল সারফার্স। ৩৯ ওভারের শেষে সারফার্সের স্কোর ছিল চার উইকেটে ১৭৪ রান। অর্থাৎ জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৫ রান দরকার ছিল সারফার্সের। আর তারপরই ঘটে অভাবনীয় ঘটনা।হঠাৎই বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক গ্যারেথ মর্গ্যান। তিনি এসে প্রথম বলেই ওপেনার জ্যাক গারল্যান্ডকে আউট করে দেন। যিনি ব্যাট করছিলেন ৬৫ রানে। ডিপ মিড-উইকেটে ধরা পড়ে যান জ্যাক। এরপরের ৫ ব্যাটার আউট হয়ে গেলেন গোল্ডেন ডাক মেরে।

0 Comments